সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হৃৎপিণ্ড

হৃৎপিণ্ড

Jump to navigationJump to search
‌হৃৎপিন্ড একটি পেশীবহুলঅঙ্গ। এটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্তসারা দেহে প্রবাহিত করে। এনালাইড, মলাস্কা এবং আর্থোপোডাতেও অনুরূপ অঙ্গ বিদ্যমান।[১] কার্ডিয়াক প্রতিশব্দটির (কার্ডিওলোজি পরিভাষায়) অর্থ “হৃৎপিন্ড সংক্রান্ত” যা গ্রীক (καρδία), কার্ডিয়া হতে এসেছে। হৃৎপিন্ড এক ধরনের মসৃণ পেশী - হৃৎপেশী দ্বারা গঠিত, যা কেবলমাত্র এই অঙ্গেই পাওয়া যায়।[২] গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত হয়, সে হিসাবে ৬৬ বছরের জীবনে এটি প্রায় ২.৫ বিলিয়ন বার স্পন্দিত হয়।

গর্ভস্থ বিকাশ[সম্পাদনা]

মানব ভ্রুণীয় (embryonic) হৃৎপিন্ড স্পন্দন শুরু করে-- গর্ভধারণের প্রায় ২১ দিন পরে, আথবা সর্বশেষ স্বাভাবিক ঋতুস্রাবের(menestrual period) পাঁচ সপ্তাহ পরে (LMP), যা সাধারণত গর্ভধারণের সময় কাল নির্ণয়ে ব্যবহৃত হয়। মানব হৃৎপিন্ড মায়ের হৃৎ-স্পন্দন হারের কাছাকাছি হারে প্রথমে স্পন্দিত হতে থাকে, যা প্রায় ৭৫-৮০ স্পন্দন/মিনিট (BPM)।
LMP-র পরে ৯.২ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি পাবার পর, এই হার কমতে শুরু করে যা ১৫ সপ্তাহে প্রায় ১৫২ BMP (+/-২৫ BMP) -তে নেমে আসে। ১৫ সপ্তাহ পরে এই ক্রমহ্রাসের হর কমতে থাকে এবং গর্ভকাল শেষে গড়ে ১৪৫ BMP (+/-২৫BMP)-তে দাঁড়ায়। ভ্রুণ ২৫ মিমি দৈর্ঘ্যে পৌছানোর আগে বা ৯.২ LMP সপ্তাহে ক্রমহ্রাস সূত্রকে প্রকাশ করা হয় এভাবে- বয়স (দিন হিসেবে)= ভ্রুণীয় স্পন্দন হার(০.৩)+৬। (Age in days=HER(0.3)+6)

গঠন[সম্পাদনা]

মানব হৃৎপিন্ড[সম্পাদনা]

মানবদেহে হৃৎপিন্ড বক্ষগহ্বরের (Thorax) মাঝ বরাবর অবস্থিত যার একটি বড় অংশ কিছুটা বাম দিকে স্ফীত (যদিও কখনও কখনও তা ডান পাশেও হতে পারে, ডেক্সটোকার্ডিয়া দেখুন) এবং এটি ঠিক বুক্কাস্থির(Sternum) নিচে থাকে। <ref>http://www.easyrashi.com/TEFILLIN/Position_of_heart.htm<ref>। হৃৎপিন্ড সাধারণত বাম দিকে অনুভূত হয় কারণ বাম নিলয় (left ventricle) অন্যান্য প্রকোষ্ঠ হতে শক্তিশালী (এটি সারাদেহে রক্ত পাম্প করে পাঠায়)। বাম ফুসফুস ডান হতে আকারে ছোট কারণ হৃৎপিন্ড বাম হেমিথোরাক্সের বেশী জায়গা জুড়ে থাকে। হৃৎপিন্ড হৃদাবরণ (pericardium) দ্বারা আবৃত থাকে এবং ফুসফুস একে পরিবেষ্টন করে থাকে। হৃদাবরণ দুটি অংশ নিয়ে গঠিত:
১। ফাইব্রাস হৃদাবরণ, ঘণ যোযক কলা(dense connective tissue) দ্বারা তৈরী: এবং
২। সেরাস হৃদাবরণ, যা একটি দ্বি-স্তর বিশিষ্ট আবরণ এবং এর ভেতরে সেরাস রস থাকার কারণে হৃদ সংকোচনের সময় সৃষ্ট ঘর্ষণ কমায়।
হৃদ গহ্বরকে মেডিয়েসটিনাম বলে যা বক্ষ গহ্ববরের একটি অংশ।
মানব হৃৎপিন্ড ৪টি মূল প্রকোষ্ঠে বিভক্ত, ডান অলিন্দ ও ডান নিলয় এবং বাম অলিন্দ ও বাম নিলয় । অলিন্দদ্বয় আন্তঅলিন্দ দেয়াল এবং নিলয়দ্বয় আন্তনিলয় দেয়াল দ্বারা পৃথক থাকলেও ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে একমুখী সংযোগ বিদ্যমান ।
হৃৎপিন্ডের সর্ববামের নিম্নগামী ভোঁতা অংশকে এ্যাপেক্স বলে। হৃৎ স্পন্দন শোনার জন্য একটি স্টেথোস্কোপ সরাসরি এ্যাপেক্সের উপর স্থাপন করা যায়। এটি বাম মধ্য-ক্ল্যাভিকুলার রেখায় ৫ম ইন্টারকস্টাল স্থানের পেছনে অবস্থিত। স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিন্ডের ওজন ২৫০-৩৫০ গ্রাম (৯-১২ আউন্স)। কিন্তু একটি অসুস্থ হৃৎপিন্ড বিবৃদ্ধির (organ hypertrophy) কারণে ১০০০ গ্রাম পর্যন্ত হতে পারে। এটি চারটি প্রকষ্ঠ নিয়ে গঠিত: উপরে দুটি অলিন্দ (atrium) এবং নিচে দুটি নিলয় (ventricle)। নিম্নের বামের ছবিটি ৬৪ বছর বয়স্ক পুরুষ হতে সদ্য বিচ্ছিন্নকৃত একটি হৃৎপিন্ডের।

মাছের হৃৎপিন্ড[সম্পাদনা]

দ্বিপ্রবাহী হৃৎপিন্ড[সম্পাদনা]

সম্পূর্ণ বিভাজিত হৃৎপিন্ড[সম্পাদনা]

কার্যপদ্ধতি[সম্পাদনা]

হৃৎপিন্ডের ডান অংশের কাজ হল পুরো দেহ হতে ডান অলিন্দেঅক্সিজেন-শূন্য রক্ত সংগ্রহ করা এবং ডান নিলয়ের মাধ্যমে তা পাম্প করে ফুসফুসে (পালমোনারী সংবহন) প্রেরণ করা, যাতে কার্বন ডাই-অক্সাইড রক্ত হতে নিষ্কাশিত এবং অক্সিজেন যুক্ত হতে পারে (বায়ু বিনিময়)। এই বায়ু আদান-প্রদান অক্রিয় ব্যাপনের মাধ্যমে সম্পন্ন হয়। হৃৎপিন্ডের বাম অংশ অক্সিজেনসমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে গ্রহণ করে। বাম অলিন্দ হতে রক্ত বাম নিলয়ে স্থানান্তরিত হয় এবং সারা দেহে সঞ্চারিত হয়। দুই দিকেই, উপরের অলিন্দগুলো হতে নিচের নিলয়গুলোর দেয়াল পুরু ও শক্তিশালী। আবার ডান নিলয়ের দেয়াল হতে বাম নিলয়ের দেয়াল বেশি পুরু, কারণ সিস্টেমিক সংবহনে রক্ত সরবরাহ করতে আরও বেশি শক্তির প্রয়োজন হয়।
ডান অলিন্দ হতে রক্ত ট্রাইকাস্পিড কপাটিকার ভেতর দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে রক্ত ফুসফুসীয় সেমিলুনার কপাটিকার ভেতর দিয়ে বেরিয়ে ফুসফুসীয ধমনী দিয়ে ফুসফুসে পৌছে। ফুসফুস হতে রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে যায়। সেখান থেকে রক্ত বাইকাস্পিড কপাটিকার ভেতর দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় এই রক্তকে এ্যাওটিক সেমিলুনার ভাল্বের ভেতর দিয়ে এ্যাওর্টায় পাম্প করে পাঠায়। এ্যাওর্টা কয়েকটি শাখায় বিভক্ত হয় এবং এইসব প্রধান শাখা ধমনী দিয়ে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। রক্ত ধমনী হতে তার চেয়ে সরু ছোট ধমনীতে (arterioles) প্রবেশ করে এবং শেষ পর্যায়ে আরও ক্ষুদ্র কৈশিকনালীর মাধ্যমে কোষে পৌছায়। এরপরে অক্সিজেন-শূণ্য রক্ত ছোট শিরার (venules) ভেতর দিয়ে গিয়ে শিরায় পৌছায়। এইসব শিরা পরে সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাকেভা তৈরি করে শেষ পর্যন্ত ডান অলিন্দে পৌছায় এবং আবার উপরিউক্ত পদ্ধতির পুনরাবৃত্তি ঘটতে থাকে।

প্রাথমিক চিকিৎসা[সম্পাদনা]

যদি কোন ব্যক্তির কার্ডিয়াক এ্যারেস্ট (হৃদ রোধ/হৃদ-স্পন্দন বন্ধ হওয়া)হয় তবে কার্ডিওপালমোনারী রিসাসিটেশন (CPR) শুরু করতে হবে। যদি একটি স্বয়ংক্রিয় এক্সটার্নাল ডিফিব্রিলেটর যন্ত্র পাওয়া যায় তবে এটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডিফিব্রিলেশনের কাজ করা যায়। সাধারণত পর্যাপ্ত সময় পাওয়া গেলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে একজন হৃদরোগ বিশেষজ্ঞের মাধ্যমে সাহায্য করা উচিত।

অ্যাজটেক হৃৎপিন্ড উৎপাটন[সম্পাদনা]

আ্যাজটেক সভ্যতায় মানব বলিতে, হৃৎপিন্ড উৎসর্গীকৃত প্রতীক হিসাবে বিবেচিত হত। পুরোহিত একটি পাথরের ছুরি দিয়ে বক্ষগহ্বর উন্মুক্ত করত এবং হৃৎপিন্ড বের করে নিয়ে আসতো। যা পরে দেবতার উদ্দেশ্যে পাথরের বেদিতে রাখা হতো। সবচেয়ে বৃহৎ উৎসর্গের ঘটনা সংঘটিত হয় মনটাজুমার আমলে, যেখানে প্রায় ১২,০০০ এর উপরে শত্রু সৈন্যদের হৃৎপিন্ড উৎপাটন করা হয়েছিল।

আরও দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

WELFTION Meetup 2019 Dhaka

Notice পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন যোগাযোগ প্রধান সমন্বয়কারী তৌফিক  সুলতান (০১৫১৮৩৮৩৫৬৬) আজাহার উদ্দিন  (০১৬২৯৮২৫২৫৫) ইমেইল towfiqSultan.help gmail.com ফেসবুক গ্রুপ টুইটার হ্যাশট্যাগ:  #ওয়েলফশন #Welftion ওয়েলফশন বাংলাদেশ         ওয়েলফশন~মানবকল্যাণ সংঘ     ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত ঢাকা ওয়েলফশন  মিটআপ, অক্টোবর  ২০১৯ তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০১৯, ০১:৫০ স্থান: কেন্দ্রীয় শহিদ মিনার  (ঢাকা শহিদ মিনার ) ঠিকানা: শহিদ মিনার প্রাঙ্গনে  (......ঢাকা মেডিকেল কলেজ বাম পাশে ) সামনের চত্বর,  ঢাকা • ওয়েলফশনারদের আয়োজিত ওয়েলফশনারদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত  আপনিও আমন্ত্রিত। বিষয়বস বিবিধ আলোচনা  কৌশল বিনিময় চা পর্ব ও বিবিধ আলোচনা অংশগ্রহণকারী তৌফিক সুলতান  আজহার উদ্দিন  জয় হাসান সাইফুল ইসলাম  মতিউর রহমান  আবদুল সালাম  জিহাদ নোটিশ নোটিশ :   ডি.এম.সি.এইচ এ যারা  ইন্টার্নিতে আছেন...

Dhaka Medical Institute

Updated !!আসসালামুয়ালাইকুম!! কেমন আছেন আপনারা সবাই । আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন.. Dhaka Medical Institute (DMI) Paramedical Department এর সকলকে অাগামিকাল ১৬ জানুয়ারী ২০১৯ তারিখ সকলকে ০২:১৫ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি... ©DhakaMedicalInstitute(DMI) ®ParamedicalDepartmentStudent™ !!আসসালামুয়ালাইকুম!! কেমন আছেন আপনারা সবাই । আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন.. Dhaka Medical Institute (DMI) Paramedical  Department এর সকলকে অাগামিকাল ১৬ জানুয়ারী ২০১৯ তারিখ সকলকে ০২:১৫ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি...  ©DhakaMedicalInstitute(DMI) ®ParamedicalDepartmentStudent™ This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License . ©

ঢাকা মেডিকেল কলেজ

প্রধান মেনু খুলুন©©Aah.Towfiq β অনুসন্ধান সম্পাদনা নজর রাখুন অন্য ভাষায় পড়ুন ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ঢাকায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতা ল ঢাকা মেডিকেল কলেজ  বাংলাদেশের রাজধানীঢাকায় অবস্থিত একটি সরকারী মেডিকেল কলেজ। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ৫ বছর মেয়াদি এমবিবিএসকোর্সে প্রতি বছর ১৯৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ Dhaka Medical College ঢাকা মেডিকেল কলেজ লোগো ধরন সরকারি মেডিকেল কলেজ স্থাপিত ১৯৪৬ প্রশাসনিক অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান অ্যাকাডেমিক কর্মকর্তা ৩,৪০৬ শিক্ষার্থী ১,৫৫০ অবস্থান ঢাকা ,  বাংলাদেশ শিক্ষাঙ্গন  শহুরে, ২৫ একর (০.১০১ বর্গকিলোমিটার) সংক্ষিপ্ত নাম ঢামেক / ডিএমসি ওয়েবসাইট dmc .gov .bd উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ ঢা...