সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফার্মাকোলজি

A variety of topics involved with pharmacology, including neuropharmacology, renal pharmacology, human metabolism, intracellular metabolism, and intracellular regulation.
ফার্মাকোলজি (শব্দটি এসেছে গ্রীক শব্দ "Pharmacon" যার আভিধানিক অর্থ "বিষ" এবং "Logos" যার অর্থ "বিজ্ঞান") ফার্মেসি ও চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ শাখা যার মূল আলোচ্য বিষয় হল দেহের উপর ঔষধের ক্রিয়া ও প্রতিক্রিয়া।বিস্তারিতভাবে বললে বলা যায় ফার্মাকোলজি হল দেহে বাহ্যিকভাবে প্রবেশক্রিত রাসায়নিক পদার্থের সাথে দেহের ক্রিয়া ও প্রতিক্রিয়া যা স্বাভাবিক বা অস্বাভাবিক প্রাণরাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ঔষধ বিষয়ক সকল জ্ঞান এর আলোচ্য বিষয় বিশেষত যেসব রাসায়নিক পদার্থের রোগ নিরাময়যোগ্য গুনাগুণ রয়েছে এবং যার ব্যবহার চিকিৎসাগতভাবে নিরাপদ। ফার্মাকোলজি-র দুটি প্রধান শাখা হল "Pharmacokinetics" এবং "Pharmacodynamics"। যখন ঔষধ আমাদের দেহে প্রবেশ করে তখন দেহ সরাসরি তার উপর কাজ করতে শুরু করে। ঔষধের শোষণ, বণ্টন, বিপাক এবং নিষ্কর্ষণ নিয়েই হল “Pharmacokinetics”। ঔষধশরীরের উপর ক্রিয়া করে, একটি প্রক্রিয়া যা কিনা কোনও রিসেপ্টর এর ভূমিকা ছাড়া অনেকাংশেই অচল, যেহেতু এই রিসেপ্টর-ই তার নির্বাচনশীলতার গুনে ঔষধকে দেহের উপর ক্রিয়া করতে সহায়তা করে। দেহের উপর ঔষধ বা রাসায়নিক পদার্থের ক্রিয়াই মূলত “Pharmacodynamics”-এর আলোচ্য বিষয়। ঔষধ গ্রহণের কোর্স ও তার চিকিত্সাবিদ্যাগত ক্রিয়ার সময়সীমা নির্ধারিত হয় “Pharmacokinetics” এবং “Pharmacodynamics”-এর আলোকেই। ফার্মাকোলজি ও ফার্মেসি শব্দ দুটি সমার্থক নয় যদিও অনেকেই এ দুটি শব্দকে এক মনে করে বিভ্রান্ত হয়ে থাকেন। ফার্মাকোলজি আলোচনা করে কিভাবে ঔষধ জৈব মাধ্যমকে প্রভাবিত করে এবং কিভাবে জৈব মাধ্যম দ্বারা প্রভাবিত হয়। অপরপক্ষে ফার্মেসি হল একটি জৈবচিকিত্সা বিজ্ঞান যার আলোচনার বিষয়বস্তু হল ফার্মাকোলজি হতে আহরিত জ্ঞান এর প্রয়োগ, ঔষধের প্রস্তুতি ও ব্যবহার, ঔষধের পরিবেশন ইত্যাদি।

শাখাপ্রশাখাসম্পাদনা

ক্লিনিকাল ফার্মাকোলজিসম্পাদনা

চিকিৎসাবিজ্ঞানের শাখা যা আলোচনা করে জীব ও মানবদেহের ওপর চিকিৎসার প্রভাব।

নিউরোফার্মাকোলজিসম্পাদনা

স্নায়ুতন্ত্রের কার্যকারিতার ওপর ঔষধের প্রভাব সম্পর্কিত শাখা।

সাইকোফার্মাকোলজিসম্পাদনা

মস্তিস্কের উপর ঔষধের ক্রিয়া ও এর প্রভাব পর্যবেক্ষণ, আচরণগত পার্থক্য নির্ণয় ও শারীরতাত্ত্বিক প্রভাব পর্যবেক্ষণ ইত্যাদি এ শাখার আলোচ্য বিষয়।

পোসোলজিসম্পাদনা

কিভাবে ঔষধ এর ডোজ নির্ধারণ করা হয় সে সম্পর্কিত জ্ঞান। নির্ভর করে রোগীর বয়স, ভর, লিঙ্গ, আবহাওয়া ইত্যাদির উপর।

ফার্মাকগনসিসম্পাদনা

ভেষজ গুনাগুণ সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীজ পদার্থ থেকে চিকিৎসাগত দ্রব্যাদির আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, সুষ্ঠু বণ্টন ও বিতরণ ইত্যাদি এর আলোচ্য বিষয়।

ফার্মাকোজেনেটিক্সসম্পাদনা

বিভিন্ন জাত, বিভাগ, বর্ণ তারতম্য ভেদে ঔষধের প্রভাবের পার্থক্য নিরূপণ করা এবং এগুলোর উপর ভিত্তি করে সঠিক পরিমানের ও সর্বনিম্ন প্রতিক্রিয়াযুক্ত ঔষধ নির্বাচন করা এই শাখার প্রধান বিষয়।

ফার্মাকোজেনোমিক্সসম্পাদনা

ঔষধ প্রযুক্তিতে জিন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা। এই সম্পর্কিত বিদ্যমান ঔষধের উন্নয়ন এবং নতুন ঔষধ আবিস্কারের নিমিত্তে গবেষণা

©Atps.Plus™

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

WELFTION Meetup 2019 Dhaka

Notice পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন যোগাযোগ প্রধান সমন্বয়কারী তৌফিক  সুলতান (০১৫১৮৩৮৩৫৬৬) আজাহার উদ্দিন  (০১৬২৯৮২৫২৫৫) ইমেইল towfiqSultan.help gmail.com ফেসবুক গ্রুপ টুইটার হ্যাশট্যাগ:  #ওয়েলফশন #Welftion ওয়েলফশন বাংলাদেশ         ওয়েলফশন~মানবকল্যাণ সংঘ     ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত ঢাকা ওয়েলফশন  মিটআপ, অক্টোবর  ২০১৯ তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০১৯, ০১:৫০ স্থান: কেন্দ্রীয় শহিদ মিনার  (ঢাকা শহিদ মিনার ) ঠিকানা: শহিদ মিনার প্রাঙ্গনে  (......ঢাকা মেডিকেল কলেজ বাম পাশে ) সামনের চত্বর,  ঢাকা • ওয়েলফশনারদের আয়োজিত ওয়েলফশনারদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত  আপনিও আমন্ত্রিত। বিষয়বস বিবিধ আলোচনা  কৌশল বিনিময় চা পর্ব ও বিবিধ আলোচনা অংশগ্রহণকারী তৌফিক সুলতান  আজহার উদ্দিন  জয় হাসান সাইফুল ইসলাম  মতিউর রহমান  আবদুল সালাম  জিহাদ নোটিশ নোটিশ :   ডি.এম.সি.এইচ এ যারা  ইন্টার্নিতে আছেন...

ঢাকা মেডিকেল কলেজ

প্রধান মেনু খুলুন©©Aah.Towfiq β অনুসন্ধান সম্পাদনা নজর রাখুন অন্য ভাষায় পড়ুন ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ঢাকায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতা ল ঢাকা মেডিকেল কলেজ  বাংলাদেশের রাজধানীঢাকায় অবস্থিত একটি সরকারী মেডিকেল কলেজ। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ৫ বছর মেয়াদি এমবিবিএসকোর্সে প্রতি বছর ১৯৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ Dhaka Medical College ঢাকা মেডিকেল কলেজ লোগো ধরন সরকারি মেডিকেল কলেজ স্থাপিত ১৯৪৬ প্রশাসনিক অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান অ্যাকাডেমিক কর্মকর্তা ৩,৪০৬ শিক্ষার্থী ১,৫৫০ অবস্থান ঢাকা ,  বাংলাদেশ শিক্ষাঙ্গন  শহুরে, ২৫ একর (০.১০১ বর্গকিলোমিটার) সংক্ষিপ্ত নাম ঢামেক / ডিএমসি ওয়েবসাইট dmc .gov .bd উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ ঢা...

হৃৎপিণ্ড

হৃৎপিণ্ড উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে Jump to navigationJump to search হৃৎপিন্ড ও ফুসফুস,  গ্রে'স এনাটমী -র পুরাতন সংস্করন হতে নেওয়া। ‌হৃৎপিন্ড  একটি  পেশীবহুল অঙ্গ । এটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে  রক্ত সারা দেহে প্রবাহিত করে। এনালাইড, মলাস্কা এবং আর্থোপোডাতেও অনুরূপ অঙ্গ বিদ্যমান। [১]  কার্ডিয়াক প্রতিশব্দটির ( কার্ডিওলোজি  পরিভাষায়) অর্থ “হৃৎপিন্ড সংক্রান্ত” যা  গ্রীক  (καρδία),  কার্ডিয়া  হতে এসেছে। হৃৎপিন্ড এক ধরনের  মসৃণ পেশী  -  হৃৎপেশী  দ্বারা গঠিত, যা কেবলমাত্র এই অঙ্গেই পাওয়া যায়। [২]  গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত হয়, সে হিসাবে ৬৬ বছরের জীবনে এটি প্রায় ২.৫ বিলিয়ন বার স্পন্দিত হয়। পরিচ্ছেদসমূহ ১ গর্ভস্থ বিকাশ ২ গঠন ২.১ মানব হৃৎপিন্ড ২.২ মাছের হৃৎপিন্ড ২.৩ দ্বিপ্রবাহী হৃৎপিন্ড ২.৪ সম্পূর্ণ বিভাজিত হৃৎপিন্ড ৩ কার্যপদ্ধতি ৪ প্রাথমিক চিকিৎসা ৫ অ্যাজটেক হৃৎপিন্ড উৎপাটন ৬ আরও দেখুন ৭ সূত্র ৮ বাইরের উ...