অযৌন জননের প্রকার
অযৌন জননের সুবিধা ও অসুবিধা
- সুবিধাঃ
- একটিমাত্র জীবই প্রজননের মাধ্যমে অপত্য তৈরি করে, ফলে সঙ্গীর প্রয়োজন হয় না। এর ফলে সময়, শক্তি ও জনন কোশের বা জনন এককের অপচয় কম হয়।
- অযৌন জনন সরল মাইটোসিস বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়।
- অযৌন জনন অপেক্ষাকৃত কম সময়সাপেক্ষ।
- অযৌন জননের মাধ্যমে একটিমাত্র জীব বিপুল সংখ্যক অপত্য তৈরিতে সক্ষম। ফলে, প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা কম।
- অযৌন জননে সৃষ্ট অপত্যরা জিনগতভাবে তাদের জনিতৃর অনুরূপ হয়। ফলে জনিতৃর বৈশিষ্ট্যাবলী বংশপরম্পরায় অক্ষুণ্ণ থাকে।
- অসুবিধাঃ
- অযৌন জননে সম প্রজাতির দুটি জীবের জিনের সংমিশ্রণ ঘটে না, ফলে জনিতৃ ও অপত্যে কোন ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না।
- যেহেতু অযৌন জননে ভেদ তৈরি হয় না, তাই বিবর্তনে অযৌন জননের কোন ভূমিকা নেই।
- দ্রুত জ্যামিতিক হারে বংশবৃদ্ধি হওয়ার কারণে সংখ্যাধিক্য ঘটে। ফলে, খাদ্য ও বাসস্থানের সংকট ঘটে।
- অযৌন জননে সৃষ্ট অপত্যদের প্রকরণ না ঘটায় পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার ক্ষমতা কম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন